ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ১৯ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র্যালি ও প্রতিবাদ সভা

হাসান মামুন
- সর্বশেষ পরিমার্জন: ১২:২৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ১২১ বার পঠিত

পিরোজপুর অফিস:: বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উপলক্ষে পিরোজপুরে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে শহরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার সড়কে এসে সমবেত হয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বাড়িয়ে ভোক্তাদের ভোগান্তিতে ফেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং জোরদার এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান পান্নার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি জিয়াউল আহসান, জনপ্রিয় সাবেক কমিশনার ও মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, সনাকের সহ-সভাপতি আফজাল হোসেন লাভলু, প্রভাষক মো. কাইয়ুম খান তনু ও মো. রিয়াজুল হক রেজা।
আরও পড়ুন:




















