ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১৯ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা

শ্রীপুরে ঝড়ে লিচুৃ পড়ায় হতাশ চাষিরা

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ৯ বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে ঝড়ে ব্যাপক লিচু পড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন স্হানীয় চাষিরা। মৌসুমের শুরুতে আকস্মিক ঝড় ও বৃষ্টিতে অনেক বাগাননের কাঁচা ও আধা পাকা লিচু মাটিতে পড়ে যায়। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন লিচু বাগান মালিকরা।
লিচু চাষিরা জানান, চলতি মৌসুমে লিচুর ফলন ভালো হয়েছিল। বাগান পরিচর্যা, সার, কীটনাশক ও শ্রমিক সহ অনেক টাকা খরচ হয়েছে। হঠাৎ ঝড়ে লিচু পড়ায়  চাষিদের
স্বপ্ন ভেঙ্গে গেছে।
 শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায়  রাতে হঠাৎ বয়ে যাওয়া  ঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন লিচু চাষি ও ব্যবসায়ীরা। ঝড়ের তাণ্ডবে অনেক গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে যায় পাকা ও আধাপাকা লিচু। টেপিরবাড়ী এলাকার বিভিন্ন বাগানে   শ্রমিকরা  ঝড়ে পড়ে যাওয়া লিচু বাছাইয়ের কাজ করছেন। কেউ ঝুড়িতে ভরে লিচু তুলছেন, আবার কেউ ক্ষতিগ্রস্ত ডাল সরিয়ে নিচ্ছেন।
স্থানীয় লিচু ব্যবসায়ী সফিজ উদ্দিন বলেন,
ঝড়ের তীব্র বাতাসে গাছের ডাল পালা ভেঙ্গে গিয়ে প্রচুর লিচু নষ্ট হয়েছে। ঝড়ে সবচেয়ে ক্ষতি গ্রস্হ হয়েছে আগাম জাতের লিচু। সেই সাথে অপরিপক্ক লিচুও মাটিতে পড়ে গিয়ে ক্ষতি হয়েছে।
ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা যায়,  স্থানীয় খুচরা বাজারের পাশাপাশি টঙ্গীর কামারপাড়া আড়তেও গাজীপুরের লিচুর চাহিদা রয়েছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর সেই সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়বে।
গ্রীষ্মকালীন জনপ্রিয় ফল লিচু শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। লিচুতে রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম, কপার ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এছাড়া লিচু শরীরের পানিশূন্যতা দূর করতে সাহায্য করে এবং গরমে প্রশান্তি এনে দেয়।
স্হানীয় কৃষি অফিস সূএে জানা যায় , আবহাওয়ার প্রভাব মোকাবেলায় কৃষকদের আধুনিক পদ্ধতিতে বাগান পরিচর্যা করতে হবে। লিচু চাষিদের বাগানের পরিচর্যা বাড়ানোর পাশাপাশি ঝড়ের পর গাছের যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ দিকে ঝড়ে লিচু ঝরে পড়ার ঘটনায় স্হানীয় বাজারেও প্রভাব পড়তে শুরু করেছে। অনেক চাষি কম দামে বাজারে লিচু বিক্রি করতে বাধ্য হচ্ছে। এতে কৃষক ক্ষতিগ্রস্হ  হচ্ছেন, সেই সাথে ক্রেতারাও মান সম্মত লিচু নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শ্রীপুরে ঝড়ে লিচুৃ পড়ায় হতাশ চাষিরা

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬