ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ১৯ মে ২০২৬
তাজা খবর
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবিরে অভিযান:বিপুল ইয়াবা ও অস্ত্রসহ আটক-৩

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ৫ বার পঠিত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প অভ্যন্তরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তিনজনকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।মঙ্গলবার (১৯ মে) ভোররাতে উখিয়ার ক্যাম্প-১ ইস্টের লাম্বাশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে আটকরা হলেন, ক্যাম্প-১ (ওয়েস্ট) ব্লক-সি/৯ এর বাসিন্দা শামসু আলমের ছেলে মো. জাহিদ হোসেন (৩৮) ও ক্যাম্প-১ (ইস্ট) ব্লক-সি/১৫ এর বাসিন্দা দিল মোহাম্মদের মেয়ে নুর সেহেরা (১৮) এবং ক্যাম্প-১ (ইস্ট) ব্লক-এ/৪ এর বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল হামিদ (৩২)।অভিযানে জাহিদ হোসেনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির বডিতে “Made in U.S.A” ও “No. 11” লেখা ছিল। এছাড়া একটি ম্যাগাজিনে ৫ রাউন্ড গুলি লোড অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে আরও ২টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।একইসঙ্গে তার বহন করা ব্যাগে থাকা ৪টি পলিব্যাগে মোট ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এছাড়া নুর সেহেরার কাছ থেকে ২ হাজার এবং আব্দুল হামিদের কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৪৩ হাজার ৬০০ পিস, যার আনুমানিক বাজারমূল্য ৬৫ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৪ কেজি ২৪০ গ্রাম বলে জানিয়েছে এপিবিএন।১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন কক্সবাজার জার্নালকে বলেন, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক মাদক ও অস্ত্র কারবার রোধে এপিবিএনের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে ক্যাম্প এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে এপিবিএন।
স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে জব্দতালিকা প্রস্তুত করা হয়েছে। পরে উদ্ধারকৃত আলামত ক্যাম্পে নিয়ে আসা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ১৪ এপিবিএন
আরও পড়ুন:






















