ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ১৯ মে ২০২৬
তাজা খবর
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
নেত্রকোনায় শিক্ষাবৃত্তির পর এবার অসহায় পরিবারের পাশে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন

মোঃ মিনারুল ইসলাম,
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ৫ বার পঠিত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার মানোন্নয়ন, পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং অসহায় মানুষের কল্যাণে নানা উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত বছরের ২৯ নভেম্বর হিরনপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জন কৃতি শিক্ষার্থীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং উচ্চশিক্ষায় এগিয়ে নিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
শুধু শিক্ষাবৃত্তিতেই সীমাবদ্ধ নয়, মানবিক দায়িত্ববোধ থেকেও কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় গত ১৭ মে শ্রীপুর গ্রামের এক অসহায় পরিবারের জন্য ১ লাখ টাকা ব্যয়ে একটি নতুন বসতঘর নির্মাণ করে দেয় শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন।
সুবিধাভোগী মো. আলী হোসেন জানান, তাঁর নিজের কোনো ফসলি জমি নেই। অন্যের কাজ করে জীবিকা নির্বাহ করেন তিনি। স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে দীর্ঘদিন একটি জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। নতুন ঘর পেয়ে স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, “এখন অন্তত সন্তানদের নিয়ে নিরাপদে মাথা গোঁজার একটি জায়গা হলো। আমি ফাউন্ডেশনের জন্য দোয়া করি, তারা যেন আরও বেশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে।”
ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোহাম্মদ . আনোয়ারুল হক বলেন, “শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের লক্ষ্য শুধু শিক্ষাসহায়তা নয়, সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া এলাকাগুলোকে শিক্ষার আওতায় নিয়ে আসাও আমাদের অন্যতম উদ্দেশ্য।”
স্থানীয়দের মতে, শিক্ষা ও মানবিক সহায়তাকে একসঙ্গে এগিয়ে নেওয়ার এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন:























