ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১৮ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
বকশীগঞ্জ উপজেলায় ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

আব্দুল আওয়াল, জামালপুর জেলা
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১২ বার পঠিত

আব্দুল আওয়াল, জামালপুর জেলা: জামালপুরের বকশীগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর সলই মন্ডলপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- বকশীগঞ্জ উপজেলার জানকিপুর সলিমন্ডলপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে মোঃ আরিফ হোসেন (৩০) ও তার স্ত্রী রহিমা বেগম ওরফে রহিতন (২৫) এবং কক্সবাজারের রামু থানার জুয়াইনালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি হাসপাতাল পাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মান্নান (৪২)।
থানা পুলিশ থেকে জানা গেছে- বকশীগঞ্জ থানা এলাকায় মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জানকিপুর সলই মন্ডলপাড়া এলাকায় মাদকের একটি বড় চালান হাতবদল হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ থানা পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয় এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা রুজুর পর শনিবার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বকশীগঞ্জ থানা পুলিশের এই ‘জিরো টলারেন্স’ নীতি এবং চিরুনি অভিযান আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে





















