ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মাদারীপুরে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন অনুষ্ঠিত

 গাউছ-উর রহমান,
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ৪ বার পঠিত
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসক এর কার্যালয়ে অনুষ্ঠিত ভুমি ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সারাদেশের মতো মাদারীপুরে অনলাইনে ভূমি সেবা উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া সাবাব  ও অন্যান্য উপজেলা কর্মকর্তা, ভূমি কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে জাহান্দার আলী মিয়া ও জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এর পর অতিথিরা জেলা প্রশাসক  সম্মেলন কক্ষে বসে অনলাইনে অনুষ্ঠান উপভোগের পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় তিনদিনব্যাপী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলার উদ্বোধনী বক্তব্যে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার ভূমি সেবা গ্রহণকারী নাগরিকদের সুবিধা ও সেবার কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মাদারীপুরে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬