ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১৯ মে ২০২৬

আনোয়ার হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কটিয়াদী (কিশোরগঞ্জ)
  • সর্বশেষ পরিমার্জন: ০২:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ৮ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ):   কিশোরগঞ্জের কটিয়াদীতে আনোয়ার হোসেন (৩৫) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৪টায় কটিয়াদী উপজেলা লোহাজুরি ইউনিয়ন পূর্বচর পাড়াতলা চক বাজার এলাকায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে নিহতের মা শিরিনা আক্তার বলেন,আমার ছেলেকে অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে অবরুদ্ধ রেখে নির্মমভাবে হত্যা করেছে মরম আলী গং। আমি জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি চাই।

তিনি বলেন,মামলার এজাহারে কি লেখেছে আমাকে না শুনিয়েই সই(স্বাক্ষর) নিয়েছে। আবার রাত দুইটার সময় আমাকে দিয়ে আরেকটা সই করিয়েছে।পরে জানতে পারি ইচ্ছা করেই মামলাটা নরমাল ভাবে লেখেছে মামলার লেখক সাঈদ এবং এই মামলা তদন্তে থাকা পুলিশ।

মানববন্ধনে নিহতের বোন সালমা আক্তার বলেন, আমার মা’র বয়স হয়েছে মাথা তেমন কাছ করেনা। ছেলে হত্যায় আরও ভেঙে পরেন তিনি । আমাকে না জানিয়েই মা’কে বাদী করে তড়িঘড়ি করে মামলা লেখিয়ে স্বাক্ষর করিয়েছে। এই মামলার লেখার মাঝেই অনেক কারচুপি করেছে লেখক সাঈদ এবং তদন্তে থাকা পুলিশের উপ-পরিদর্শক রতন।এখন আমি এই মামলা বাদী হতে চাই এবং জড়িতদের গ্রেপ্তার করে ফাঁসি চাই।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল বাতেন,ওয়ার্ড বিএনপির সভাপতি মো: মুস্তফা, সেক্রেটারি সাইফুল ইসলামসহ ও স্থানীয় এলাকাবাসী।

উল্লেখ্য, গত (১৫ই মে) শুক্রবারে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে অবরুদ্ধ রেখে নির্মমভাবে হত্যা করেন। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় ৯জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আনোয়ার হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন: ০২:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬