ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ১৯ মে ২০২৬
তাজা খবর
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন

আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও
- সর্বশেষ পরিমার্জন: ১২:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ৭ বার পঠিত

আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও: পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি চাল বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৯টায় আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এই সহায়তার আওতায় ইউনিয়নের মোট ২ হাজার ৩৫০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল নিতে আসা নারী-পুরুষরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তাদের বরাদ্দকৃত চাল সংগ্রহ করেন। পুরো কার্যক্রমে ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে খাদ্য সহায়তা কর্মসূচির এই চাল বিতরণে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেক পরিবারই এই সহায়তাকে ঈদের আগে বড় ধরনের সহযোগিতা হিসেবে দেখছেন।
আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, “সরকারি সহায়তা যেন প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের হাতে পৌঁছে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল থাকায় ৩ জন কার্ডধারীর মাঝে সমানভাবে একটি বস্তা বিতরণ করা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”
চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসারের প্রতিনিধি মুক্তা সেন, ইউনিয়ন পরিষদের সচিব, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।
উপস্থিত স্থানীয়রা জানান, ঈদের আগে এমন সহায়তা দরিদ্র মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো এই চাল পেয়ে অনেকটাই স্বস্তি অনুভব করছে।
সংশ্লিষ্টদের মতে, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত ভিজিএফ কার্যক্রম গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে এই সহায়তা আউলিয়াপুর ইউনিয়নের বহু পরিবারের ঈদের আনন্দ কিছুটা হলেও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন তারা।




















