ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১৮ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
মাদারীপুর প্রেসক্লাবের কমিটি অনুমোদন

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ০ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি : দীর্ঘ দুই বছর কমিটিহীন থাকা মাদারীপুর প্রেসক্লাবের ২০২৬-২০২৮ সালের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম নবগঠিত কমিটির কপি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন। নবগঠিত কমিটিতে দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. অলিউল আহসান কাজলকে সভাপতি, বাসস ও বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি বেলাল রিজভীকে সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল, দৈনিক নাগরিক ভাবনা এর মাদারীপুর জেলা প্রতিনিধি এবং সাপ্তাহিক শরীয়তউল্লাহ এর প্রকাশক ও সম্পাদক গাউছ-উর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটিতে থাকা অন্যান্যরা হলেন; সিনিয়র সহ-সভাপতি: শফিক স্বপন (এটিএন বাংলা), সহ-সভাপতি: সাব্বির হোসেন আজিজ (ডেইলি এশিয়ান এইজ), এস.এম আরাফাত হাসান (দৈনিক সকালের সময়), রিপন চন্দ্র মন্ডলিক (ইন্ডিপেনডেন্ট টিভি)।
যুগ্ম সাধারণ সম্পাদক: সাগর হোসেন তামিম (চ্যানেল ২৪), শাহাদাত হোসেন জুয়েল (দৈনিক নয়াদিগন্ত), নাজমুল হক (দৈনিক মানবকণ্ঠ), দপ্তর সম্পাদক: আরিফুর রহমান (৭১ টেলিভিশন)। প্রচার ও প্রকাশনা সম্পাদক: এমদাদ খান (বাংলাদেশ টুডে)। কোষাধ্যক্ষ: কে.এম রাসেদ কামাল (দৈনিক কালবেলা)। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: রাকিব হাসান (নাগরিক টেলিভিশন)। ক্রীড়া সম্পাদক: গোলাম আজম ইরাদ (দৈনিক বাংলার সময়)। মহিলা বিষয়ক সম্পাদক: স্বর্ণা সারোয়ার (সাপ্তাহিক আশ্বাস), কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন এনায়েত হোসেন (দৈনিক সংগ্রাম), আবুল হাসান সোহেল (দৈনিক ইনকিলাব), রাহাত হোসাইন (চ্যানেল আই), অভিজিৎ কর্মকার (সময় টেলিভিশন), ও মো. মনিরুজ্জামান মনির (জেটিভি)।
আরও পড়ুন:





















