ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১৯ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেল মালিককে অর্থদণ্ড

রায়হান মাহামুদ: 
  • সর্বশেষ পরিমার্জন: ১১:২৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ৭ বার পঠিত

গাজীপুরের কালীগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই হোটেলকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৮ মে) কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় দুটি মামলায় জরিমানা আদায় করা হয়। এর মধ্যে রাজধানী হোটেলের মালিক আলম মিয়া (৪৫)-কে ৫ হাজার টাকা এবং আল আমিন হোটেলের মালিক ওসমান (৫৫)-কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় বেঞ্চ সহকারী হিসেবে মাহবুবুল ইসলাম এবং কালীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভোক্তা অধিকার সংরক্ষণে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, কালীগঞ্জে দুই হোটেল মালিককে অর্থদণ্ড

সর্বশেষ পরিমার্জন: ১১:২৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬