ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১৯ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা

পীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

আবু তারেক বাঁধন
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ১৪ বার পঠিত

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৯ মে) বেলা পৌনে ১২টায় পীরগঞ্জ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ জাহিদুর রহমান।

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নায়ল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, ভূমি সহকারী কমিশনার  এম এন ইশফাকুল কবীর, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পৌর সিনিয়র সহ  সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা ভূমি অফিস চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভূমি অফিস গেটে এসে শেষ হয়। র‌্যালিতে সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এদিকে ভূমিসেবা মেলায় পীরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিস ও উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে মোট তিনটি  স্টল অংশগ্রহণ করে। স্টলগুলোতে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন সেবাসহ বিভিন্ন ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা প্রদান করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সেবাগ্রহীতা, সাধারণ মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬