ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১৮ মে ২০২৬

বিএনপি নেতা নজির হোসেনের মৃত্যুতে বিএনপির মহাসচিব সহ বিভিন্ন মহলের শোক

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ১২ বার পঠিত
জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম):   কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ নজির হোসেন ব্যাপারীর ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
তাঁর মৃত্যুতে বিএনপির মহাসচিবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
রোববার (১৬ মে) দিবাগত রাত প্রায় ৩টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নেমে আসে শোকের ছায়া।
মরহুমের জানাজার নামাজ ফুলবাড়ী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে।
জানাজায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব ও শফিকুল ইসলাম বেবু, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল, ফুলবাড়ী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মইনুল হকসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব বলেন, “মরহুম নজির হোসেন ব্যাপারী বিএনপির জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তিনি সবসময় দল ও মানুষের কল্যাণে কাজ করেছেন।”
এসময় জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “তিনি একজন নামাজি ও পরহেজগার মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে দল একজন অভিভাবককে হারালো।”
তিনি জেলা বিএনপির পক্ষ থেকে জানাজায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেক এবং ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজুসহ বিভিন্ন মহল।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিএনপি নেতা নজির হোসেনের মৃত্যুতে বিএনপির মহাসচিব সহ বিভিন্ন মহলের শোক

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬