ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১৯ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা

নেত্রকোনায় ভূমি সেবা মেলা ২০২৬ ইং উপলক্ষে কনফাপ্রেস রেন্স অনুষ্ঠিত 

মিনারুল ইসলাম,নেত্রকোনা:
  • সর্বশেষ পরিমার্জন: ১১:২৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ৭ বার পঠিত
সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্য সামনে রেখে সোমবার ১৮ মে নেত্রকোনায় জেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সেবা মেলা ২০২৬ ইং উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রেস কনফারেন্স অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফুল ইসলাম সরদার। প্রেস কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুনমুন জাহান লিজা। আরো উপস্থিত ছিলেন, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক।
‍আয়োজিত ভূমি সেবা মেলা ‍অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। জমি নিয়ে বিরোধ, নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি কর প্রদানসহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে প্রায়ই নানা জটিলতার সম্মুখীন হতে হয়। এসব সমস্যার সহজ ও দ্রুত সমাধান দিতে সরকার যে উদ্যোগ নিয়েছে, তার মধ্যে অন্যতম হলো ভূমি সেবা মেলা, এটি জনবান্ধব কার্যক্রম, যেখানে জনগণ সরাসরি ভূমি অফিসের বিভিন্ন সেবা এক জায়গায় পেয়ে থাকে। এখানে নামজারি (মিউটেশন), খতিয়ান যাচাই, ভূমি উন্নয়ন কর প্রদান, পর্চা উত্তোলনসহ নানা সেবা প্রদান করা হয়। ফলে মানুষকে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হয় না, সময় ও অর্থ—উভয়ই সাশ্রয় হয়। এ মেলার একটি বড় দিক হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। যখন সেবা খোলামেলা পরিবেশে দেওয়া হয়, তখন দুর্নীতির সুযোগ কমে যায় পাশাপাশি ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে কর্মকর্তারা সরাসরি জনগণের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার সমাধান দেন।
বর্তমান ডিজিটাল যুগে ভূমি সেবা মেলায় প্রযুক্তির ব্যবহার বিশেষভাবে লক্ষ্য করা যায়। অনলাইন রেকর্ড, ডিজিটাল খতিয়ান, ই-নামজারি ইত্যাদি সেবার মাধ্যমে দ্রুত ও নির্ভুল তথ্য প্রদান সম্ভব হচ্ছে। এতে মানুষের আস্থা যেমন বাড়ছে, তেমনি প্রশাসনের কার্যক্রমও আরও গতিশীল হচ্ছে। ভূমি সেবা মেলা শুধু একটি সেবামূলক কার্যক্রম নয়, বরং এটি একটি সামাজিক ও প্রশাসনিক সংস্কারের অংশ। এটি জনগণের ভোগান্তি কমিয়ে একটি আধুনিক, সুশৃঙ্খল ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জনগণের প্রত্যাশা।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নেত্রকোনায় ভূমি সেবা মেলা ২০২৬ ইং উপলক্ষে কনফাপ্রেস রেন্স অনুষ্ঠিত 

সর্বশেষ পরিমার্জন: ১১:২৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬