ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১৯ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা

বন্ধ পাটকল চালুর উদ্যোগ, কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস

হাসান মামুন
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ১২৭ বার পঠিত

পিরোজপুর অফিস:: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, দেশের ঐতিহ্যবাহী পাটখাতকে আবারও শক্ত অবস্থানে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে বন্ধ থাকা পাটকলগুলো পর্যায়ক্রমে চালু করে নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, একসময় ‘সোনালি আঁশ’ পাটের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের আলাদা পরিচিতি ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এ খাত অনেকটা পিছিয়ে পড়েছে। তাই পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটপণ্যের ব্যবহার বাড়াতে জনসচেতনতা গড়ে তোলা হবে এবং সরকারি বিভিন্ন দপ্তরে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বন্ধ পাটকল চালুর উদ্যোগ, কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস

সর্বশেষ পরিমার্জন: ০৭:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬