ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
রাজাপালংয়ে ব্যবসায়ী মামুন’কে মেম্বার প্রার্থী করতে প্রচারণা

কক্সবাজার প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১০:০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০৯ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রাজাপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আগামী ইউপি নির্বাচনে জনসেবার মহান ব্রত নিয়ে মামুন নামের এক যুবক’কে মেম্বার পদপ্রার্থী হতে উদ্ধুদ্ধ করছেন তরুণ সমাজ।আর যাকে জনসেবাই পাশে চায় তিনি হলেন কুতুপালং এলাকার সর্বত্র, সর্বমহলের পরিচিত ব্যবসায়ী মরহুম মো:ইলিয়াসের সন্তান, তরুণ প্রজন্মের বিশ্বস্ত সমাজ সেবক মো: মামুন। তিনি বৃহত্তর কুতুপালং এলাকার একজন উদীয়মান ব্যবসায়ী। বন্ধু মহল ও তারুণ্য নির্ভর যুবক মো:মামুন মেম্বার প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু করেছেন।মেম্বার প্রার্থী হওয়ার জন্য ভোটার সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের মতামত চেয়েছেন এবং দোয়া,সমর্থন ও রায় প্রত্যাশী বলে সর্বত্র জানান দিচ্ছেন।মামুনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে সমর্থন আদায়ে তার নিত্যদিনের সারথী বন্ধু মহল দল ভারী করার কৌশল অবলম্বন করছেন।প্রায় ৫ হাজার ভোটার সমৃদ্ধ ৯ নং ওয়ার্ডের প্রতিটি পরিবার-পরিজনের নিকট মেম্বার প্রার্থী হওয়ার বার্তা জানিয়ে দিচ্ছেন।পাশাপাশি আর্থিক অসচ্ছল মানুষের জন্য সহায়তার হাত প্রসারিত করছেন।সবশেষে মামুনের পক্ষ হয়ে উক্ত ওয়ার্ডের সকলের নিকট দোয়া,সমর্থন ও ভবিষ্যতে রায় প্রত্যাশা করছেন তরুণ ও যুব সমাজের বিশাল একটি অংশ।তবে দেখা যাক শেষ পর্যন্ত প্রার্থী হচ্ছেন কিনা।
আরও পড়ুন:
কক্সবাজার প্রতিনিধি





















