ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
গোদাগাড়ীতে অভিযানে গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
- সর্বশেষ পরিমার্জন: ০১:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ৬৭ বার পঠিত

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সন্ত্রাস, নাশকতা, সংঘবদ্ধ অপরাধ, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সংস্থাটি গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫–এর সিপিএসসি ইউনিট গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ গভীর রাতে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার তালধারী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছে চারপাশে নজরদারি ও তল্লাশি শুরু করে।
র্যাব সূত্রে জানা যায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা জানতে পারে যে, তালধারী এলাকায় কিছু ব্যক্তি সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত এবং সেখানে বিস্ফোরক তৈরির উপকরণ মজুত থাকতে পারে। তথ্যের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে দাবি করা হয়েছে।
অভিযানের একপর্যায়ে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে একটি স্বচ্ছ পলিথিনে বিস্ফোরক সদৃশ পদার্থ এবং আরেকটি নীল রঙের পলিথিনে ভাঙা কাঁচের গুঁড়া পাওয়া যায়। প্রাথমিকভাবে বিস্ফোরক সদৃশ পদার্থটি গান পাউডার বলে শনাক্ত করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বস্তার ভেতরে থাকা আলামত যাচাই করে মোট ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার এবং ১ কেজি ১৭০ গ্রাম কাঁচের গুঁড়া উদ্ধার ও জব্দ করা হয়। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং আলামত সংরক্ষণ করা হয়।
র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত সামগ্রী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। ভবিষ্যতেও এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। স্থানীয় সচেতন মহল মনে করছে, ধারাবাহিক তৎপরতা বজায় থাকলে এলাকায় অপরাধপ্রবণতা কমবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার হবে।



















