ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি রক্ষা কমিটির মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি

ইসমাঈল হোসেন, গাজীপুর
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ৯৯ বার পঠিত

ইসমাঈল হোসেন, গাজীপুর: মহামান্য সুপ্রিমকোর্ট এর রায় বাস্তবায়ন,বকেয়া বেতন পরিশোধ , বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে ভুক্তভোগী কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২ মার্চ সোমবার বেলা ১১ টায় গাজীপুর মহানগরীর গাছাস্থ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
চাকরি রক্ষা কমিটির সভাপতি মিয়া হোসেন রানার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আফজাল হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, চাকুরি রক্ষা কমিটির সদস্য মোঃ মিয়াজ উদ্দিন,মোঃ মাসুদুর রহমান,মোঃ সিরাজুল ইসলাম, কে এম ওয়াহিদুজ্জামান নান্নু, মোঃ আলী, মোঃ মাসুদুর রহমান, মোঃ মুরাদ মিয়া,মোঃ রবিউল ইসলাম, মোঃ খুরশিদ আলম, মোঃ নাজিম হোসেন, শফিকুল ইসলাম, হাবিবা শম্পা, রেহেনা আক্তার প্রিতি,রেহেনা সুলতানা রানী,বিল্লাল হোসেন, নাজমুল আলম,জাহাঙ্গীর আলম, আজহারুল ইসলাম প্রমূখ।
মৌন মিছিল ও অবস্থান কর্মসূচির সভাপতির বক্তব্যে মিয়া হোসেন রানা বলেন, চাকরি হতে বহিষ্কার করা ৯ জনকে পুনর্বহাল করতে হবে। ঈদের আগেই বকেয়া বেতন পরিশোধ করে নতুন নিয়োগ স্থগিত করতে হবে। অনতি বিলম্বে মহামান্য সুপ্রিম কোর্ট এর রায় বাস্তবায়ন করা না হলে
দাবি বাস্তবায়নে কঠিন আন্দোলন কর্মসূচি পালন করার ঘোষণা দেন চাকরি রক্ষা কমিটির সভাপতি মিয়া হোসেন রানা।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মৌন মিছিল অনুষ্ঠিত হয়।




















