ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

সাড়ে পাঁচ মাসে কোরআনে হাফেজ ১০ বছরের জুবায়ের

শরিফ মিয়া, রূপগঞ্জ প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৩২:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ১০৫ বার পঠিত
শরিফ মিয়া, রূপগঞ্জ প্রতিনিধি:  মেধা ও নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ১০ বছর বয়সী শিশু জুবায়ের আহম্মেদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের দারুস সুন্নাহ মুজাহিদিয়া লাভরাপাড়া কাওমি মাদ্রাসা ও এতিমখানার এই ছাত্র মাত্র সাড়ে ৫ মাসে (৫ মাস ১৭ দিন) পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে। গতকাল শনিবার (৭ মার্চ) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে জুবায়েরের এই অভাবনীয় সাফল্যকে উদযাপন করে মাদ্রাসা কর্তৃপক্ষ।
জুবায়ের আহম্মেদ নরসিংদী জেলার আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে।নাজেরানা শেষ করে কোরআনে হাফেজ হওয়ার স্বপ্ন নিয়ে সে এই মাদ্রাসায় ভর্তি হয়েছিল।
তার বড় ভাই হাফেজ মোহাম্মদ নুরে আলম বলেন, আমার ভাই ছোটবেলা থেকেই অনেক মেধাবী। আল্লাহর অশেষ মেহেরবানি ও শিক্ষকদের নিবিড় সহযোগিতায় সে এত অল্প সময়ে হাফেজ হতে পেরেছে। সে যেন আগামীতে একজন বড় আলেম হতে পারে, সেজন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই।
নিজের এই অর্জনে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে জুবায়ের বলে, আমার শিক্ষকরা আমাকে অনেক সহায়তা করেছেন। আমিও দিন-রাত পরিশ্রম করেছি। সবার দোয়ায় এত দ্রুত হিফজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।
মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মুফতী মামুনুর রশীদ রোমানী জানান, মাদ্রাসার ২০০ জন শিক্ষার্থীর মধ্যে জুবায়েরের এই অর্জন সবাইকে অনুপ্রাণিত করেছে।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (ওসি) আফজাল হোসেন আওলাদ, ডেবনেয়ার গ্রুপের পরিচালক পরিচালক আকিবুল খান, ভূলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, মাদ্রাসার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জাকির খন্দকার, ইলিয়াস বেপারী প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সাড়ে পাঁচ মাসে কোরআনে হাফেজ ১০ বছরের জুবায়ের

সর্বশেষ পরিমার্জন: ০৩:৩২:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬