ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

কটিয়াদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নাঈম ইসলাম, কটিয়াদী(কিশোরগঞ্জ)
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ৬৪ বার পঠিত

নাঈম ইসলাম,কটিয়াদী(কিশোরগঞ্জ): ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তের আয়োজনে রোববার (৮মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায়,মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাজেদুল ইসলাম সেলিমের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আফরোজ মারলিজ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হাসান,অফিস সহায়ক মীরা ভট্রাচার্য,বিভিন্ন প্রশিক্ষণার্থীসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় বক্তরা বলেন,একটি রাষ্ট্রের টেকসই উন্নয়নের জন্য নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে জানান, জনসংখ্যার অর্ধেক অংশকে উন্নয়নের মূলধারার বাইরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয়।বিশেষ করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে সামগ্রিক উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছানো কঠিন।
এছাড়াও,বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্ষমতায়নে যুগান্তকারী অবদান। ৯০-এর দশকে মেয়েদের উপবৃত্তি কর্মসূচি, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা,সরকারি চাকরিতে কোটা চালু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং পুলিশসহ বিভিন্ন পেশায় নারীদের অংশগ্রহণ ইত্যাদি অবদানের কথা তুলে ধরেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কটিয়াদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬