ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
রূপগঞ্জে চাঁদা না দেয়ায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

শরিফ মিয়া, রূপগঞ্জ প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ৭৮ বার পঠিত

শরিফ মিয়া, রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদা না পাওয়ায় প্রতিপক্ষের লোকজন একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাতে উপজেলার তারাবো পৌরসভার রূপসী কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের লোকজন বাড়ি ঘরে হামলা ভাঙচুর লুটপাট চালায়।
ভুক্তভুগী মুশুরী এলাকার বাসিন্দা মোঃ নজরুল ইসলাম জানান, তারাবো পৌরসভার রূপসী কালাবাগানে নিজ জমিতে বাড়ী নির্মান কাজ করতে গেলে তারাবো পৌরসভার রূপসী এলাকার সন্ত্রাসী মোঃ বাদল মিয়া (৪৫), সায়েম (২২), আল আমিন (২০) তার কাছে ৫ লাখ টাকা চাদা দাবি করে। তাদের দাবিকৃত চাদা না দিলে তাকে বাড়ি নির্মাণ করতে দিবে না বলে হুমকি ধামকে প্রদান করে। এছাড়াও চাঁদাবাজরা প্রায় সময় নজরুল ইসলামের বাড়ি থেকে ইট, বালু ও রডসহ বিভিন্ন নির্মান সামগ্রী জোরপূর্বক নিয়ে যায়। চাঁদা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে রবিবার বিকেলে বাদলগংসহ আরও ৭/৮ জন ধারালো ছেনদা, রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, এস এস স্টীলের পাইপ, লোহার রড ও হকিস্টিক হাতে সজ্জিত হয়ে তার বাড়ি করে হামলা ভাঙচুর চালায়। এসময় নজরুল ইসলাম ও তার ছেলে মোঃ সৌরভ মিয়া (২৮) ও মোঃ ইয়ামিন (১৮) কে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে প্রতিপক্ষের লোকজন বাঘিঘরে হামলা ভাংচুর করে লুটপাট চালিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপক্ষে ভর্তি করান।
এ ব্যাপারে প্রতিপক্ষ বাদল হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বরং প্রায় আমাদের লোকজনের উপর হামলা করেছে আমাদের কয়েকজন আহত আছে।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন বলেন,ঘটনা তদন্ত চলছে।জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।
















