ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা

আওয়ামীলীগের দোষর লাভলু হাওলাদারের নেতৃত্বে কুপিয়ে হত্যা,আটক-১

মাদারীপুর প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১০:১৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ৭৩ বার পঠিত
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর পৌর এলাকার নতুন মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলায় আলমগীর হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাসুদ বেপারী (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে মাদারীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত আলমগীর হাওলাদার নতুন মাদারীপুর এলাকার বাসিন্দা। তিনি হাফেজ হাওলাদারের ছেলে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে আলমগীর হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। আওয়ামীলীগের দোষর লাভলু হাওলাদেরর নেতৃত্বে হামলায় অংশ নেয়, আলামিন চকিদার, জাচ্চু হাওলাদার, হানিফ চকিদার, আরিফ চকিদার, পলাশ হাওলাদার, সোহেল হাওলাদার, হান্নান ঢালি, কামরুল হাওলাদার, স্বনীল হাওলাদার, শাহ আলম চৌকিদার, মাসুদ বেপারী, চান মিয়া মুন্সি, রনী মুন্সি, সাজন মুন্সি, জাকির হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জন।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আলমগীর হাওলাদারের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। সেই বিচ্ছিন্ন হওয়া কব্জি নিয়ে লাভলু হাওলাদারের লোক জনকে উল্লাস করতে দেখা যায় বলেও এলাকার বাসির অভিযোগ।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আওয়ামীলীগের দোষর লাভলু হাওলাদারের নেতৃত্বে কুপিয়ে হত্যা,আটক-১

সর্বশেষ পরিমার্জন: ১০:১৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬