ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ফখরুলকন্যা শামারুহ মির্জার পোস্ট

সব রকম ‘ম্যানার্স’-কে তারা বুড়ো আঙুল দেখিয়েছে

নিজস্ব প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ১০০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:  বাংলাদেশে রাজনীতির আঙিনায় এক ‘নব্য শ্রেণির’ দাপট এবং তাদের আচরণের তীব্র সমালোচনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ড. শামারুহ মির্জা।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি অভিযোগ তুলেছেন, গত দেড় বছর ধরে একটি বিশেষ গোষ্ঠী রাজনীতির দোহাই দিয়ে আসলে বুলিং, হ্যারাসমেন্ট বা হেনস্থা এবং মানসিক অত্যাচার চালিয়ে যাচ্ছে।

শামারুহর দাবি, এ পরিস্থিতি কোনো সুস্থ ধারার রাজনীতি নয়, বরং এটি একটি সুপরিকল্পিত আক্রমণ।

শামারুহ মির্জা তার পোস্টে লেখেন, গত দেড় বছরে নব্য শ্রেণির কিছু রাজনীতিবিদ করেছে জঘন্য মিথ্যাচার, বুলিং, হ্যারাসমেন্ট, মানসিক অত্যাচার, মব।

তার মতে, এ ধরনের আচরণের নেপথ্যে একটাই উদ্দেশ্য কাজ করছে— আর তা হলো সংশ্লিষ্ট ব্যক্তিকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে দেওয়া। তিনি আরও যোগ করেন, এ গোষ্ঠীর কাছে কোনো প্রকার শিষ্টাচার বা সামাজিক সৌজন্যের স্থান নেই। সব রকম ‘ম্যানার্স’-কে তারা বুড়ো আঙুল দেখিয়েছে।

তবে শুধুমাত্র রাজনীতিবিদরাই নন, শামারুহর নিশানায় রয়েছেন সমাজের তথাকথিত প্রভাবশালীও। তার ক্ষোভ, কিছু উগ্র ডানপন্থি, বুদ্ধিজীবী, সেলিব্রিটি, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এমনকি গায়ক, লেখক এবং সো কল্ড সাংবাদিকরাও এ অরাজকতায় ইন্ধন দিচ্ছেন। তিনি প্রশ্ন তুলেছেন, সভ্য দেশ হলে এ ধরনের আচরণকারীরা কোথায় থাকতেন?

পোস্টের শেষ দিকে শামারুহ উদ্বেগ প্রকাশ করেন, এই পরিবেশে বড় হয়ে ওঠা পরবর্তী প্রজন্ম কী শিখছে? এদের বাচ্চাগুলো বড় হয়ে যে কি হবে!

রাজনৈতিক মহলের মতে, শামারুহ মির্জার এই পোস্ট সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে চলতে থাকা কুরুচিপূর্ণ প্রচার এবং রাজনৈতিক অসহিষ্ণুতার বিরুদ্ধেই এক জোরালো প্রতিবাদ। জনমানসে এ নিয়ে ইতোমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ফখরুলকন্যা শামারুহ মির্জার পোস্ট

সব রকম ‘ম্যানার্স’-কে তারা বুড়ো আঙুল দেখিয়েছে

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬