ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২০ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা

শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত : এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ১২:১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ৫ বার পঠিত

পিরোজপুর অফিস :: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট”এর ফাইনাল খেলা। খেলাকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। ফাইনাল খেলা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের জেলা সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এলাকার কৃতি সন্তান মো. শরিফ মহিদুল ইসলামকে এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে প্রযুক্তি দলের জেলা সভাপতি মো. নাজমুল হুদা ডালিমকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত অতিথিরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে এলাকার উন্নয়ন, তরুণদের প্রযুক্তিমুখী শিক্ষা এবং সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্তাশী ইউনিয়নের সহ-সভাপতি মো. হেদায়েতুল ইসলাম। সঞ্চালনা করেন জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. মেহেদী হাসান (মহারাজ)। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদার, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল আমীন হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। শেষে টুর্নামেন্টের বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে শরিফ মহিদুল ইসলাম বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার চলার শক্তি। আমি এলাকার উন্নয়ন এবং তরুণদের কল্যাণে কাজ করে যেতে চাই।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত : এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়

সর্বশেষ পরিমার্জন: ১২:১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬