ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২০ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ২২০ বোতল ফেনসিডিলসহ র্যাবের হাতে এক মাদক কারবারি গ্রেফতার

রাজু আহমেদ, রাজবাড়ী:
- সর্বশেষ পরিমার্জন: ১১:১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ৪ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলায় ২২০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। গ্রেপ্তারকৃত যুবকের নাম শাহিনুর মোল্লা (২৫)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বৈরাগীর চর গ্রামের মৃত আরজেত মোল্লার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকালে গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল। এ সময় রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে একটি ইঞ্জিনচালিত নছিমন তল্লাশি করে ২২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। একই সঙ্গে আটক করা হয় শাহিনুর মোল্লাকে। এছাড়া মাদক বহনে ব্যবহৃত নছিমনটিও জব্দ করা হয়েছে। জব্দকৃত ফেনসিডিলের বাজারমূল্য প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত শাহিনুর মোল্লা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন:






















