ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২০ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
ঝিনাইদহে গ্রাম আদালত সক্রিয়করণে সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

জুবাইদা তাসমিম সেতু
- সর্বশেষ পরিমার্জন: ১১:১৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ৪ বার পঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ।
কালীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে এবং “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের আওতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালাটি সফলভাবে পরিচালনা করেন ঝিনাইদহ জেলা ম্যানেজার রাহিদুল ইসলাম এবং কালীগঞ্জ উপজেলা ম্যানেজার মনিরুজ্জামান উজ্জ্বল।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মতাসলিমা বেগম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শরিফ মফিজুর রহমান। গণমাধ্যম ও সুধী সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ শহিদুল ইসলাম, সাংবাদিক শাহজাহান আলী বিপাশ, হুমায়ুন কবির এবং মঞ্জুরুল আহসান লিটুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আয়োজক সূত্র থেকে জানা গেছে, এই কর্মশালায় উপজেলার ৩টি সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ১৫টি এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান চলাকালীন গ্রাম আদালতের মূল কার্যক্রম, এর সুফল এবং সাধারণ মানুষের মাঝে এই আইনি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, গ্রাম আদালত ব্যবস্থা স্থানীয় পর্যায়ে অত্যন্ত সহজ, দ্রুত এবং স্বল্প খরচে ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই আইনি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এর কার্যকারিতা বাড়াতে সর্বস্তরের জনগণকে সচেতন করার লক্ষ্যে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আরও পড়ুন:






















