ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

অকটেন সংকটে পিরোজপুরের ফিলিং স্টেশন, বিপাকে চালকরা

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / ১০৩ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুর সদর উপজেলায় তীব্র অকটেন সংকট দেখা দেওয়ায় দুটি ফিলিং স্টেশনের মধ্যে একটিতে সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বুধবার (২৫ মার্চ) সরেজমিনে দেখা যায়, শহরের একটি ফিলিং স্টেশনে জ্বালানি নিতে চালকদের দীর্ঘ লাইন। অন্য ফিলিং স্টেশনটিতে অকটেন সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। ভুক্তভোগী চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, অকটেন না পেয়ে তারা বাধ্য হয়ে পেট্রোল ব্যবহার করছেন। এতে দীর্ঘমেয়াদে যানবাহনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা জানান। পিরোজপুর ফিলিং স্টেশন ও বলেশ্বর ফিলিং স্টেশনের সংশ্লিষ্টরা জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে অকটেনের চাহিদা বেড়ে যাওয়ায় দ্রুত মজুদ শেষ হয়ে গেছে। এছাড়া ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। এদিকে বলেশ্বর ফিলিং স্টেশনে সীমিত পরিসরে পেট্রোল ও অকটেন সরবরাহ করা হচ্ছে। মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ ১০০ টাকা এবং প্রাইভেটকারের জন্য সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি সরবরাহের সীমা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বরিশাল ডিপোর সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে জ্বালানি সরবরাহের কথা থাকলেও তা নিশ্চিত নয়। তারা আশঙ্কা করছেন, দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

অকটেন সংকটে পিরোজপুরের ফিলিং স্টেশন, বিপাকে চালকরা

সর্বশেষ পরিমার্জন: ০৭:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬