ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
চাঁপাইনবাবগঞ্জে

আমবাগানের সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ

আব্দুল বারী, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
  • সর্বশেষ পরিমার্জন: ১১:২৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / ৫৯ বার পঠিত
আব্দুল বারী, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ:  চাঁপাইনবাবগঞ্জে আমবাগানের সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির। স্থানীয়রা জানায়, জেলার নামো চাকপাড়া এলাকায় ১০ বিঘা জমির আমবাগান রক্ষায় চারদিকে সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া নির্মাণ করেন জমির মালিক একরামুল হক। বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা ওই সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দেয়। গবাদিপশুর অত্যাচার থেকে রক্ষা পেতে তার কাটা বেড়ার পাশাপাশি সীমানা প্রাচীর দেয়া হয়েছিল। কিন্তু রাতের আধারে ভেঙে ফেলা হয়েছে ১৫০ পিলার জানান জমির মালিক একরামুল হক। এদিকে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তি দেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। শিগগির তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

চাঁপাইনবাবগঞ্জে

আমবাগানের সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ

সর্বশেষ পরিমার্জন: ১১:২৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬