ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
মাদারীপুরে

কিশোর গ্যাংয়ের রাতভর সংঘর্ষ, ঘরবাড়ি ভাঙচুর ও আহত-৫

গাউছ-উর রহমান,মাদারীপুর
  • সর্বশেষ পরিমার্জন: ০২:২৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / ৬৮ বার পঠিত
গাউছ-উর রহমান,মাদারীপুর:  মাদারীপুর পৌর শহরের থানতলী ও পাকদী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে দফায় দফায় রাতভর ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গতরাত অর্থাৎ  রোববার (২৯ মার্চ) সন্ধ্যা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ আজ সোমবার ভোররাত পর্যন্ত চলে। সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়েছে এবং আহত হয়েছেন ৫ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে শহরের প্লানেট কমিউনিটি সেন্টারে ইতালি প্রবাসী মামুনের বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার সূত্রপাত হয়। থানতলী এলাকার আকিব এবং পাকদী এলাকার মঈন মুন্সির মধ্যে এই বিবাদ উপস্থিত অতিথিরা তাৎক্ষণিক মীমাংসা করে দিলেও তার জের ধরে রোববার সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে রণক্ষেত্রে পরিণত হয় থানতলী এলাকা। রাত ৯টার দিকে পুনরায় সংঘর্ষ শুরু হলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে উত্তেজনা কমেনি। সোমবার ভোররাতে পাকদী এলাকায় অতর্কিত হামলা চালিয়ে ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়। এ সময় দেশীয় অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণে অন্তত ৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মাদারীপুরে

কিশোর গ্যাংয়ের রাতভর সংঘর্ষ, ঘরবাড়ি ভাঙচুর ও আহত-৫

সর্বশেষ পরিমার্জন: ০২:২৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬