ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

রাজশাহীতে চালু হচ্ছে শিশু হাসপাতাল, আউটডোর সেবা শুরু

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ০২:১৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ৮৬ বার পঠিত
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী:  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) শিশু আইসিইউ সংকটকে ঘিরে সাম্প্রতিক সময়ে উদ্বেগ বাড়ার পর দীর্ঘদিন বন্ধ থাকা রাজশাহী শিশু হাসপাতাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে হাসপাতালটির আংশিক কার্যক্রম শুরু করা হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) রামেক হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে শিশু হাসপাতালটিতে বহির্বিভাগ বা আউটডোর সেবা চালু করা হবে। এরপর ধাপে ধাপে অন্যান্য চিকিৎসা সেবা যুক্ত করা হবে, যা পরবর্তী অর্থবছরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
জানা যায়, নগরের বন্ধগেট এলাকায় প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে ২০০ শয্যাবিশিষ্ট রাজশাহী শিশু হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়েছিল প্রায় আট বছর আগে। তিন বছর আগে ভবনের নির্মাণ শেষ হলেও আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করায় এখনো পর্যন্ত সেখানে চিকিৎসা কার্যক্রম শুরু হয়নি। দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় থাকায় হাসপাতালের কিছু যন্ত্রপাতি চুরির ঘটনাও ঘটেছে।
এই হাসপাতালটি চালু না থাকায় রামেক হাসপাতালের শিশু বিভাগে রোগীর চাপ বহুগুণ বেড়ে গেছে। ২০০ শয্যার বিপরীতে প্রতিনিয়ত প্রায় ৭০০ রোগী ভর্তি থাকছে, যা স্বাভাবিক সেবাদানে বড় ধরনের চাপ সৃষ্টি করছে। শুধু রাজশাহী নয়, আশপাশের রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকেও অসংখ্য শিশু এখানে চিকিৎসার জন্য আসে।
রামেক হাসপাতালের শিশুদের জন্য বর্তমানে আইসিইউ শয্যা রয়েছে মাত্র ১২টি। এসব শয্যার জন্য দীর্ঘ অপেক্ষার তালিকা তৈরি হয়, অনেক ক্ষেত্রে ৩০ থেকে ৫০ জন রোগীর পর সিরিয়াল আসে। ফলে গুরুতর অসুস্থ শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
এদিকে, সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় আইসিইউ সেবার চাহিদা আরও বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন শিশু হাসপাতাল চালু হলে এই চাপ অনেকটাই কমবে। নতুন হাসপাতালেও ১২টি আইসিইউ শয্যা রাখার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জানান, যেসব হাসপাতালের অবকাঠামো প্রস্তুত রয়েছে কিন্তু সেবা চালু হয়নি, সেগুলো দ্রুত চালুর জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাজশাহীতে চালু হচ্ছে শিশু হাসপাতাল, আউটডোর সেবা শুরু

সর্বশেষ পরিমার্জন: ০২:১৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬