ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

উলিপুরে ৩০তম বইমেলার উদ্বোধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৫৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ৮৯ বার পঠিত
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:  “উলিপুর বইমেলা হোক উত্তরাঞ্চলের সাহিত্য-সংস্কৃতির মিলনমেলা”—এই দৃপ্ত স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ৩০তম উলিপুর বইমেলা। শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় উলিপুর বিজয় মঞ্চ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাত দিনব্যাপী এই বইমেলার শুভ উদ্বোধন করা হয়।
উলিপুর ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা।
ফ্রেন্ডস ফেয়ারের কার্যনির্বাহী পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য জেয়াদুল ইসলামের সভাপতিত্বে সভায় সূচনা বক্তব্য রাখেন কমিটির সদস্য জুলফিকার আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন কুড়িগ্রাম-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমি রেসিডেন্সিয়াল স্কুল, উলিপুরের প্রতিষ্ঠাতা পরিচালক এ কে এম সফিকুল ইসলাম দারা। এছাড়াও বক্তব্য দেন শ্রদ্ধেয় শিক্ষক উম্মে হাবিবা পলি ও তাসনুভা চৌধুরী এশা।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্রেন্ডস ফেয়ারের স্বেচ্ছাসেবী পরিষদের সদস্য তাসফিয়া তাসনিম জাহাজ।
রংপুর বিভাগের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই বইমেলায় প্রতিদিন থাকছে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতা। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও আমন্ত্রিত সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্য পরিবেশনা।
উল্লেখ্য, উলিপুর ফ্রেন্ডস ফেয়ার আয়োজিত এই বইমেলাটি বাংলাদেশের মফস্বল পর্যায়ের বইমেলার পথিকৃৎ হিসেবে সর্বজনস্বীকৃত। আগামী সাত দিনব্যাপী চলা এই মেলাকে ঘিরে স্থানীয় বইপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষের ব্যাপক সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

উলিপুরে ৩০তম বইমেলার উদ্বোধন

সর্বশেষ পরিমার্জন: ১২:৫৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬