ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২০ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা

বালিয়াডাঙ্গীতে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত

নইমুল ইসলাম নায়ুম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ৫ বার পঠিত
নইমুল ইসলাম নায়ুম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও):   ’জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভূমি সেবা মেলা ২০২৬’।
১৯মে (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে প্রধানমন্ত্রীর সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) জনাব আহসান উল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির সদস্য এবং বালিয়াডাঙ্গী ব্যবসায়ী সমিতির সভাপতি ডা.তোফাজ্জল হোসেন, বালিয়াডাঙ্গী থানার ওসি বুলুবুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এসএম মশিউর রহমান সরকার।
পরে স্থানীয়ভাবে ফিতা কেটে ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ডা. আব্দুস সালাম। উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সুধীজন, সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বালিয়াডাঙ্গীতে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৫:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬