ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২০ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা

ট্রলার সহ ১২ জেলে ধরে নিয়ে গেছে দস্যু জাহাঙ্গীর বাহিনী ও তার সহযোগীরা।

মোঃশহীদুল ইসলাম সোহাগ,
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ১৭ বার পঠিত

বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন কটকা এলাকা থেকে মাছ ধরার সময় ১২ জেলেসহ একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার অপহরণ করেছে জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে ১২টার মধ্যের কোনো একসময় অপহরণের ঘটনা ঘটে

আজ বুধবার দুপুর দেড়টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিয়টি নিশ্চিত করেছেন

অপরণ হওয়া ব্যক্তিরা হলেন ট্রলার মালিক মো. মাসুম (৫৮), মো. ইব্রাহিম (৪০). ইয়াসিন (২৫), মো. হোসেন (৩০), তাওহীদ (২৮), মো. সেলিম (২৫), মো. ইয়াসিন (২০), মো. জাকির মুন্সি (২৮), মো. হানিফ (৩৫), হৃদয় (২৬), সুমন (২৭), মাহবুব (২৪) তাদের সকলের বাড়ি পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে বলে জানা গেছে। ঘটনার পর থেকে অপহৃত জেলেদের কোনো সন্ধান না পাওয়ায় তাদের পরিবারে চরম উদ্বেগউৎকণ্ঠা বিরাজ করছে

স্থানীয় ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, গত থেকে দিন আগে নামবিহীন কাঠের তৈরি ৩টি ইঞ্জিনচালিত ট্রলার রুহিতা এলাকা থেকে জেলেরা গভীর সাগরে মাছ শিকার করতে যান। গতকাল মঙ্গলবার রাতে (আনুমানিক রাত ৯টা থেকে ১২টার মধ্যবর্তী সময়ে) সুন্দরবন সংলগ্ন কটকা এলাকায় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা ওই ট্রলারগুলোতে অতর্কিত হামলা চালায়। দস্যুরা ট্রলারে থাকা জেলেদের জিম্মি করে ১২ জন জেলেসহ একটি ট্রলার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গভীর বনের দিকে চলে যায়। তবে জলদস্যুরা জেলে ট্রলারটিকে কোথায় নিয়ে গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে নিখোঁজ জেলে পরিবারগুলোতে কান্নার রোল পড়েছে। স্বজনদের ভাগ্যে কী ঘটেছে, তা ভেবে পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘সুন্দরবনের কটকা এলাকা থেকে ১২ জেলেসহ একটি ট্রলার জলদস্যুরা অপহরণ করে নিয়ে গেছে। জেলেদের উদ্ধারে মৎস্যজীবী সমিতির পক্ষ থেকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জিম্মি জেলেদের উদ্ধার এবং দস্যুদের দমনে দ্রুত অভিযান শুরু হবে বলে আশা করছেন তারা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান বলেন, ‘ফুসফুসেরচর এলাকায় জেলে অপহরণের খবর পেয়ে বনরক্ষীরা রাতেই সুন্দরবনে অভিযান শুরু করেছেন। তবে এখন পর্যন্ত অপহৃতদের সন্ধান পাওয়া যায়নি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, ‘সুন্দরবনে জেলে অপহরণের খবর শুনেছি। ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ট্রলার সহ ১২ জেলে ধরে নিয়ে গেছে দস্যু জাহাঙ্গীর বাহিনী ও তার সহযোগীরা।

সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬