ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২০ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
জামাতকে কখনো ক্ষমতা দিবে না এ দেশের মানুষ :ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী।

মোঃআশরাফুল ইসলাম
- সর্বশেষ পরিমার্জন: ০৭:০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ৫ বার পঠিত

তিনি বলেন, “এই জামায়াতে ইসলামী ১৯৭১ সালে মহান স্বাধীনতার বিরোধিতা করেছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল এবং আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছিল। তাই এদেশের মানুষ কোনোদিন তাদের ক্ষমতায় বসাবে না।”
আজ বুধবার ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর এলজিআরডি মন্ত্রী পরিত্যক্ত বিমান বন্দরটি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিমানমন্ত্রী আফরোজা খান রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানবন্দরটি চালুর বিষয়ে বলেন, তারেক রহমানের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁও বিমানবন্দরটি পুনরায় চালু করার কথা দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে যাচ্ছে।
বগুড়া ও ঠাকুরগাঁওয়ের বন্ধ বিমানবন্দর দুটি চালুকরণের বিষয়টি ইতোমধ্যে পরিকল্পনা বিভাগের ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্ত হয়েছে।
আগামী ২ বছরের মধ্যে চালু: দ্রুতই এর সম্ভাব্যতা যাচাই (সার্ভে) ও সংস্কার কাজ শুরু হবে। সব ঠিক থাকলে আগামী দুই বছরের মধ্যে এই বিমানবন্দরে পুনরায় উড়োজাহাজ উড়বে, ইনশাল্লাহ।
জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে এই গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, সংসদ সদস্য, ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান ও অন্যরা।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:






















