ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২০ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬।

রাসেল রানা
- সর্বশেষ পরিমার্জন: ০২:৪০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ৩ বার পঠিত

এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসন ও বিএসটিআই রংপুরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, মোঃ শহিদুল ইসলাম এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।
সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন।
বক্তারা বলেন, আধুনিক বিশ্বে সঠিক পরিমাপ ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্যসেবা এবং প্রযুক্তি খাতে মান নিয়ন্ত্রণ ও ভোক্তার অধিকার রক্ষায় মেট্রোলজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আরও বলেন, ন্যায়ভিত্তিক বাজার ব্যবস্থা গড়ে তুলতে এবং পণ্যের মান নিশ্চিত করতে বিএসটিআই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে ভেজাল ও প্রতারণা রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে বিশ্ব মেট্রোলজি দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:























