ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২০ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা

উখিয়ায় ডাম্প ট্রাকের পিষ্টে এক নারীর মৃতু! আহত আরও ৩ জন

কক্সবাজার প্রতিনিধি 
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৩২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ৬ বার পঠিত
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার আমতলী এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি ডাম্প ট্রাক যেন এক বিভীষিকার নাম হয়ে ওঠেছে।
২০ মে (বুধবার) বেলা সাড়ে ১১টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর হঠাৎ উঠে যায় ভারী যানটি।
কিছু বুঝে ওঠার আগেই ৪জন চাপা পড়ে গুরুতর আহত হন।স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর মুহূর্তেই চারপাশে চিৎকার-চেঁচামেচিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। দ্রুত এগিয়ে এসে তারা আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়া (৩৫) নামে এক নারী মারা যান।নিহত সুফিয়া টেকনাফের মহেশখালিয়া পাড়া এলাকার আব্দুল হামিদের স্ত্রী এবং সিদ্দিকের মেয়ে।এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন, রোহিঙ্গা ক্যাম্প-৭’র মুবিনা খাতুন (৪৫), টেকনাফের জিয়াবুল (১৮) এবং একই ক্যাম্পের ৪বছর বয়সী শিশু মো. হাফিজ।
চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।প্রত্যক্ষদর্শী মো. আমিন বলেন,ডাম্পারটা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মানুষের ওপর উঠে যায় ডাম্প ট্রাকটি সবকিছু এক মুহূর্তে শেষ হয়ে যায়।
শাহপুরী হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন, দুর্ঘটনাকবলিত ডাম্পারটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

উখিয়ায় ডাম্প ট্রাকের পিষ্টে এক নারীর মৃতু! আহত আরও ৩ জন

সর্বশেষ পরিমার্জন: ০৩:৩২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬