ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২০ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
র্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদযাপিত

সঞ্জয় মালাকার, রাজনগর
- সর্বশেষ পরিমার্জন: ০৩:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ১১ বার পঠিত

সঞ্জয় মালাকার, রাজনগর: “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ মে ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার বেলা ১১টায় রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব বিপুল চন্দ্র শিকদার এবং বিশেষ অতিথি রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল তাদের স্বাগত জানায়। ফায়ার সার্ভিসের লিডার শাহিন আহমেদের নেতৃত্বে অতিথিবৃন্দকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর প্রধান অতিথি জনাব বিপুল চন্দ্র শিকদার জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে ফায়ার সার্ভিস সপ্তাহের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন।
উদ্বোধন শেষে রাজনগর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মোহাম্মদ আলী হোসেনের নেতৃত্বে স্টেশনের আধুনিক অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। যন্ত্রপাতির কার্যকারিতা প্রদর্শনের পর ফায়ার ফাইটার সদস্যরা এক আকর্ষণীয় ও সচেতনতামূলক অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন। এবারের মহড়ার অন্যতম আকর্ষণ ছিল ফায়ার সার্ভিসের আধুনিক প্রযুক্তির নতুন সংযোজন ‘ফায়ার বল’। প্রধান অতিথি নিজে এই ফায়ার বলের আনুষ্ঠানিক মহড়া দিয়ে এর কার্যকারিতা পরীক্ষা ও প্রদর্শন করেন।
মহড়া শেষে স্টেশন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা (র্যালি) বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ পয়েন্টে গিয়ে শেষ হয়। ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন সম্বলিত এই শোভাযাত্রা এবং সমগ্র অনুষ্ঠানসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা প্রদান করে রাজনগর সরকারি কলেজের রোভার স্কাউট ইউনিটের সদস্যবৃন্দ।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। (উল্লেখ্য, বিশেষ অতিথি স্থানীয় ৫নং সদর ইউপি চেয়ারম্যান অনিবার্য কারণবশত অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি)।
প্রধান ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে রাজনগর ফায়ার সার্ভিসের সার্বিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করে বলেন, রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যেভাবে সবসময় উপজেলাবাসীর পাশে থেকেছে, ঠিক একইভাবে আগামীতেও যেন যেকোনো আপদ-বিপদে ও দুর্যোগে মানুষের সেবায় সবার আগে নিয়োজিত থাকে। একই সাথে অতিথিবৃন্দ ফায়ার সার্ভিসের যেকোনো দুর্যোগ মোকাবেলা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
স্টেশন অফিসার মোহাম্মদ আলী হোসেন সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ফায়ার সার্ভিস জনগণের বন্ধু। যেকোনো অগ্নিকাণ্ড বা দুর্যোগে দ্রুত সেবা পেতে ফায়ার সার্ভিসকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানটিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং ফায়ার সার্ভিসের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



















