ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২০ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
কালীগঞ্জে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনায় দুই প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড

মোঃ রায়হান মাহামুদ
- সর্বশেষ পরিমার্জন: ০৩:২৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ৯ বার পঠিত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাশাইর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২০ মে) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মোঃ মাহমুদুল হাসান, ইউএলও, কালীগঞ্জ, গাজীপুর।
অভিযানে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর ১৬ ধারা লঙ্ঘনের দায়ে ২০ ধারা মোতাবেক দুটি মামলায় এ জরিমানা করা হয়। এর মধ্যে সাহেদ মেডিকেল হলের মালিক সানি ভূইয়া (৩০)-কে ৩ হাজার টাকা এবং ইলমা পোল্ট্রি ফিডের মালিক আশরাফুল (৪৩)-কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।
এ সময় বেঞ্চ সহকারী হিসেবে মাহবুবুল ইসলাম এবং কালীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:






















