ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২০ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা

পিরোজপুরে সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:২০:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ১৮ বার পঠিত

পিরোজপুর অফিস:: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে দক্ষিণাঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। “Reducing Pollution and Improving the Ecology of the Sundarbans” প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি খালিদ আবু। বক্তব্য দেন জেলা জার্নালিজম ফর সুন্দরবন ফোরামের সদস্য সচিব খেলাফত হোসেন খসরু, সদস্য ফসিউল ইসলাম বাচ্চু, ওয়াহিদ হাসান বাবু, হাসান মামুন, ইমাম হোসেন মাসুদ, জিয়াউল হক, নাসির উদ্দিন, তামিম সরদার, নাঈম হোসেন তালুকদার, কুমার শুভ রায় ও নেছারাবাদ উপজেলা আহ্বায়ক আনোয়ার হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সভা রূপান্তরের জেলা সমন্বয়কারী ও প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া ও সঞ্চালনা করেন “ইউথ ফর সুন্দরবন” এর সাধারণ সম্পাদক হারিসুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবিনাশী কর্মকাণ্ড প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্লাস্টিক ও পলিথিন দূষণ সুন্দরবনের নদী-খাল, জলজ প্রাণী ও পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বক্তারা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, জনসচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে সম্পৃক্তকরণ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সুন্দরবন সংলগ্ন এলাকায় দূষণ নিয়ন্ত্রণে জনঅংশগ্রহণ নিশ্চিত ও কার্যকর নীতিমালা বাস্তবায়নের দাবি জানান।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৪:২০:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬