ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২০ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি জেবা আমিনা খান, দ্রুত ব্যবস্থার আশ্বাস

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ৩২ বার পঠিত

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিনা খান। শনিবার সকালে তিনি সুগন্ধা–গাবখান চ্যানেলসহ উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে এমপি জেবা আমিনা খান নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বর্তমান পরিস্থিতি ও দুর্ভোগের কথা শোনেন। এ সময় তিনি স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক শাহাদাত হোসেন-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর চলমান ব্লক নির্মাণ কাজও পরিদর্শন করে কাজের মান পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলজিইডি এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা।
স্থানীয় বাসিন্দারা দ্রুত স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে আসন্ন বর্ষা মৌসুমে নতুন করে নদীভাঙনের শিকার না হতে হয়।




















