ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

জবি প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১২:৪৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / ১৫ বার পঠিত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হয়। পরিবেশ রক্ষা ও ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা।
বৃক্ষরোপণ নিয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের পুনর্গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ ও চিন্তা তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও দায়িত্ববোধে অনুপ্রাণিত করে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো উদ্যোগ সেই আদর্শেরই বাস্তব প্রতিফলন।
সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, বর্তমান সময়ে পরিবেশ সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে এবং সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে ছাত্রদল নিয়মিত এমন কর্মসূচি চালিয়ে যাবে।
যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেও আমরা কাজ করতে চাই। একটি সবুজ ও বাসযোগ্য ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
কর্মসূচিতে জবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:























