ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ফের চালু ইটভাটা, প্রশাসনের অভিযানে ৩লাখ টাকা জরিমানা ও চুল্লি ধ্বংস

সিনিয়র স্টাফ রিপোর্টার
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ৩৩ বার পঠিত

কুমিল্লার দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় অবৈধভাবে পুনরায় চালু করা দুইটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। পূর্বে ভেঙে দেওয়া চুল্লি পুনরায় চালু করার অপরাধে ভাটাগুলোকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং নতুন ইটসহ চুল্লি বিনষ্ট করা হয়েছে।
বুধবার (৩ জুন ২০২৬) দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, উপজেলার চরবাকর এলাকায় অবস্থিত রাসেল ব্রিকস ও সুনিয়া ব্রিকস নামের দুইটি ইটভাটার চুল্লি পূর্বে প্রশাসনের অভিযানে ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের নির্দেশনা অমান্য করে ভাটাগুলো পুনরায় চালু করা হয়। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন পুনরায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৮(১) ধারায় রাসেল ব্রিকসকে ২ (দুই) লাখ টাকা এবং সুনিয়া ব্রিকসকে ১ (এক) লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় পানি প্রয়োগ করে নতুন ইটসহ উভয় ভাটার চুল্লি সম্পূর্ণরূপে বিনষ্ট করা হয়, যাতে পুনরায় কার্যক্রম পরিচালনা করা না যায়।
অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর, দেবিদ্বার থানা পুলিশের একটি টিম এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন:





















