ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ০৭ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

শুধু বেহেস্তের টিকিট দিয়ে জনগণের ভালোবাসা পাওয়া যাবে না : অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৫৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ১৫ বার পঠিত
পিরোজপুর অফিস:: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, শুধু বেহেস্তের টিকিট দিয়ে জনগণের ভালোবাসা পাওয়া যাবে না। জনগণের কল্যাণে কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। শনিবার (৬ জুন) পিরোজপুর জেলা কৃষকদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমাদের শ্রেষ্ঠ আলেম বাবুনগরী বলেছেন কেউ যদি দুনিয়ার লোভ দেখিয়ে বেহেস্তের প্রতিশ্রুতি দেয়, তা গ্রহণযোগ্য নয়। এখন অন্যায় ও বিভ্রান্তির বিরুদ্ধে প্রতিবাদ করার সময় এসেছে। তিনি বলেন, দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের লুটপাট বা চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। জনগণের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে বিএনপি কাজ করে যাবে। আপনাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে উন্নয়নের ধারা আরও বেগবান হবে। এ সময় তিনি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং নারী সংসদ সদস্যের কর্মতৎপরতারও প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। জেলা কৃষকদলের সভাপতি নাছির আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হাবিব খান। অনুষ্ঠান শেষে শতাধিক দুস্থ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শুধু বেহেস্তের টিকিট দিয়ে জনগণের ভালোবাসা পাওয়া যাবে না : অধ্যক্ষ আলমগীর হোসেন

সর্বশেষ পরিমার্জন: ১১:৫৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬