ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ অতঃপর গ্রেফতার-৩

মাহমুদুল করিম শুভ
- সর্বশেষ পরিমার্জন: ১২:১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ৩৯ বার পঠিত

মাহমুদুল করিম শুভ: সাঘাটা উপজেলায় বাড়ির উঠান থেকে তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষনের ঘটনা ঘটেছে । এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আটকৃতরা হলো উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের আঃ খালেকের ছেলে লাবু (২০), একই গ্রামের বাদশা মিয়ার ছেলে নিরব (১৯), শিমুল তাইড় গ্রামের বাবুল প্রধানের ছেলে রহমত উল্লাহ প্রধান (১৯) । স্বাধীন পলাতক রয়েছে বলে পুলিশ সুএে জানা গেছে । তাদের মধ্যে তিনজনের বাড়ি গাছাবাড়ী মধ্যপাড়ায়।
উক্ত ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, মামলার বিবরনে জানা যায়, ওই কিশোরী শুক্রবার রাত অনুমান ১২ টার সময় ফোনে কথা বলতে ঘর থেকে বের হলে ওই চারজন যুবক অপহরণ করে বিলের পাশে একটি ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। স্থানীয়দের সহায়তায় আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। প্রধান ধর্ষক লাবু নিজ মুখে যৌথভাবে মেলামেশার কথা স্বীকার করেছেন।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর আলম বলেন, অভিযুক্তদের থানায় আনা হয়েছে। এ ঘটনায় কিশোরীর চাচা ফিরোজ কবীর বাদী হয়ে সাঘাটা থানায় ধর্ষন মামলা দায়ের করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম ঘটনার স্থানে গিয়ে তদন্ত করছেন, তিনি জানান প্রাথমিক ভাবে আটকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
তিন আসামীকে আটক করার পর তাদেরকে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পলাতক আসামী স্বাধীনকে অতি দ্রুত গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে ।
আরও পড়ুন:
মাহমুদুল করিম শুভ
















