ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও

শিবিরের উদ্যােগে পাঠচক্র সদস্যদের নিয়ে মৌসুমী ফল উৎসব

মজনু মিয়া,গাইবান্ধা
  • সর্বশেষ পরিমার্জন: ১২:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ৩৬ বার পঠিত
মজনু মিয়া,গাইবান্ধা:   মঙ্গলবার ৯ জুন দুপুরে বাছাইকৃত পাঠচক্র সদস্যদের নিয়ে মৌসুমী ফল উৎসব ২০২৬ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখা।ছাত্র শিবিরের বিভিন্ন শিক্ষামূলক আয়োজনের অংশ হিসেবে এই প্রোগ্রামের আয়োজন করে জেলা মানবসম্পদ উন্নয়ন (এইচআরডি) বিভাগ।ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা সভাপতি ইউসুফ আল কারযাভী’র সভাপতিত্বে মানবসম্পদ উন্নয়ন (এইচআরডি) সম্পাদক হুমায়ুন ফারহান সাদিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বগুড়া শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকার। এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা নেতৃবৃন্দ।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের এই মৌসুমি ফল উৎসব আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ, কৃষি ঐতিহ্য এবং স্বাস্থ্যসচেতনতার এক অনন্য উদযাপন। বাংলাদেশ ঋতুবৈচিত্র্যের দেশ। প্রতিটি ঋতু আমাদের জন্য নিয়ে আসে নানা ধরনের সুস্বাদু ও পুষ্টিকর ফল। গ্রীষ্মে আম, কাঁঠাল, লিচু, জাম; বর্ষায় আনারস, পেয়ারা; শীতে কমলা, বরইসহ বিভিন্ন ফল আমাদের খাদ্যতালিকাকে সমৃদ্ধ করে।
মৌসুমি ফল শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও অনন্য। এসব ফলে রয়েছে ভিটামিন, খনিজ, আঁশ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সুস্থ জীবনযাপনে সহায়তা করে। তাই বিদেশি ও প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে দেশীয় মৌসুমি ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরী।তিনি আরো বলেন, দুনিয়ার সকল কাজের উপর যারা দ্বীনের কাজকে প্রাধান্য দিবে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শিবিরের উদ্যােগে পাঠচক্র সদস্যদের নিয়ে মৌসুমী ফল উৎসব

সর্বশেষ পরিমার্জন: ১২:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬