ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা

এম.জে.এ মামুন
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ২৩ বার পঠিত

এম.জে.এ মামুন: কুমিল্লার দেবিদ্বার উপজেলার মরিচা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং প্রয়োজনীয় নিবন্ধন সনদ ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, দেবিদ্বার এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), কুমিল্লা জেলা অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপজেলার মরিচা মধ্যপাড়া এলাকায় অবস্থিত মোসলেম ফুড অ্যান্ড বেভারেজ নামের প্রতিষ্ঠানে সেমাই ও চানাচুর উৎপাদন কার্যক্রম পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর ও অনুপযুক্ত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করছে। পাশাপাশি মোড়কজাত খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের জন্য প্রয়োজনীয় নিবন্ধন সনদও তাদের ছিল না।
অভিযোগের সত্যতা পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো. মোসলেম উদ্দিন (পিতা- মৃত কফিল উদ্দিন, সাং- মরিচা, দেবিদ্বার)-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেবিদ্বার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল উদ্দীন। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. ইকবাল আহাম্মদ এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে দেবিদ্বার থানা পুলিশ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আইন ও মানদণ্ডের আওতায় আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে সকল প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি, মাননিয়ন্ত্রণ এবং সরকারি বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন:
এম.জে.এ মামুন


















