ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ১৭ জুন ২০২৬
তাজা খবর
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে অবহিতকরণ কর্মশালা

আইয়ুব আলী, হোমনা (কুমিল্লার)
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৪২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১৩ বার পঠিত

আইয়ুব আলী, হোমনা (কুমিল্লার):কুমিল্লার হোমনায় মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চিফ টিম লিডার ও সাবেক অতিরিক্ত সচিব এআরএম খালেকুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সিরাজুল ইসলাম মানিক,প্রানিসস্পদ দপ্তর অফিসার ডা. শফিকুল আলম,পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মন,জিআইএস স্পেশালিষ্ট মাহবুবুর রহমান, জিআইএস এনালিস্ট রাশেদ সারোয়ার, হোমনা সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ফেরদৌস আবদুল্লাহ, ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি,শাহজাহান মোল্লা ও জসীম উদ্দিন সওদাগরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
জানা গেছে, ভূমি জোনিং বিষয়ে অবহিতকরণ কর্মশালায় ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, কৃষি ভূমির সুরক্ষা করা, এবং অপরিকল্পিত নগরায়ন ও শিল্প স্থাপনের ফলে সৃষ্ট সমস্যা রোধ করা বিষয়ে মতবিনিময় হয় । এতে প্রশিক্ষণ কর্মশালায় মোট ৪২ জন অংশ গ্রহন করেন।



















