, শনিবার, ২০ জুন ২০২৬
তাজা খবর :
হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ও আনন্দমুখর উৎসবে জামাইষষ্ঠী অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা

ইউএনওর বাসভবন থেকে ঘরগিন্নি সাপ উদ্ধার, বনে অবমুক্ত

শহীদুল ইসলাম সোহাগ, শরনখোলা (বাগেরহাট):   বাগেরহাটের শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবন থেকে একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে ইউএনওর বাসভবনে সাপটি দেখতে পেয়ে বন্যপ্রাণী উদ্ধারকর্মীদের খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সংগঠন ওয়াইল্ডটিমের কর্মকর্তা আলম হাওলাদার।
আলম হাওলাদার জানান, উদ্ধারকৃত সাপটি ঘরগিন্নি এটি সম্পূর্ণ বিষহীন ও নিরীহ সাপ। সাধারণত এ ধরনের সাপ মানুষের বসতবাড়ির আশপাশে দেখা যায় এবং টিকটিকি, ছোট ইঁদুর ও বিভিন্ন পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও জানান, উদ্ধার অভিযানের পর সাপটিকে বন বিভাগের সহযোগিতায় তার প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়েছে।
বন্যপ্রাণী সংশ্লিষ্টরা বলেন, সাপ দেখলেই আতঙ্কিত হয়ে হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের সঙ্গে যোগাযোগ করা উচিত। বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।
জনপ্রিয়

ইউএনওর বাসভবন থেকে ঘরগিন্নি সাপ উদ্ধার, বনে অবমুক্ত

সর্বশেষ : ০৪:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬