
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুখছড়ি এলাকায় খেলার মাঠে জমে থাকা পানিতে ডুবে মোহাম্মদ আকসান (৬) নামে এক নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে বাড়ির সামনের ফুটবল মাঠে ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা।
নিহত আকসান সুখছড়ী রহমানিয়া মাদ্রাসার শিক্ষক ও আমিরাবাদ পুরাতন বিওসি স্টেশন জামে মসজিদের পেশ ইমাম, ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাওলানা আব্দুর রউফ বাড়ির জনাব মোরশেদ হুজুরের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির সামনের ফুটবল মাঠে খেলতে যায় আকসান। সাম্প্রতিক বৃষ্টিতে মাঠে জমে থাকা হাঁটুসমান পানিতে খেলতে গিয়ে অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে নিলেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। সবার অজান্তেই চিরদিনের জন্য পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমায় ছোট্ট আকসান।
মাত্র ৬ বছরের একটি নিষ্পাপ শিশুর এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। সন্তানহারা মা-বাবার আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীও এই মর্মান্তিক ঘটনায় গভীরভাবে শোকাহত।

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম 


















