, শনিবার, ২০ জুন ২০২৬
তাজা খবর :
হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ও আনন্দমুখর উৎসবে জামাইষষ্ঠী অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
হালুয়াঘাটে মাদকমুক্ত সমাজ গঠন

মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সমীর সরকার, ময়মনসিংহ:   ২০ জুন শনিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, এর আয়োজনে “মাদকমুক্ত সমাজ গঠন, মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং SDG-3 (Good Health and Well-being)” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম হল রুমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আলহাজ্ব  সালমান ওমর রুবেল , মাননীয় সংসদ সদস্য, ১৪৬, ময়মনসিংহ-১। সেমিনারে সভাপতিত্ব করেন ফয়সাল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, হালুয়াঘাট।

সেমিনারে বক্তাগণ মাদকের ভয়াবহতা, ব্যক্তি ও সমাজ জীবনে এর নেতিবাচক প্রভাব এবং যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষায় পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসমূহের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, একটি সুস্থ, সচেতন ও উৎপাদনশীল সমাজ গঠনের জন্য মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য। একই সঙ্গে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)-এর ৩ নম্বর লক্ষ্য “সুস্বাস্থ্য ও কল্যাণ (Good Health and Well-being)” অর্জনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলার বিভিন্ন মসজিদের খতিব-ইমাম ও মুয়াজ্জিন, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, অফিসার ইনচার্জ হাফিজুল ইসলাম , রাজনৈতিক ব্যক্তিবর্গ পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ, জামায়াতের আমির মোয়াজ্জেম হোসেন, পুজা উদযাপন কমিটির সভাপতি দেবতোষ সরকার, শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,  বিজিবি-হালুয়াঘাট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, নিকাহ্ রেজিস্ট্রারগণ, সনাতন ধর্মের নেতৃবৃন্দ, , বিভিন্ন মক্তবের প্রধান, ইসলামিক ফাউন্ডেশন, হালুয়াঘাট শাখার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেমিনারে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন, পরে মাননীয় সংসদ সদস্য  কর্তৃক মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।

জনপ্রিয়

সর্বশেষ : ০৫:১৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬