ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
কমিটি ঘোষণা কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দমিছিল

পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা

কাউখালী( পিরোজপুর) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০২:১৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১১০ বার পঠিত
পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয়  স্বেচ্ছাসেবক দল। এই উপলক্ষে কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ নতুন কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাউখালী  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  মোহাম্মদ জাহিদুর রহমান ফিরোজ ও সদস্য সচিব রাকিব তালুকদারের নেতৃত্বে কয়েক শত স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী নতুন কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে নানান স্লোগানে এক বিশাল আনন্দ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয় উত্তর বাজার থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়কগুলি ঘুরে এসে উত্তর বাজার পার্টি অফিসের সামনে  মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে শেষ করেন।এ সময় নেতা কর্মীরা নানান স্লোগানে মুখরিত ছিল। উল্লেখ্য গত বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন ।কমিটির তিন সদস্য হলো- পিরোজপুর জেলার আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনি, সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাদিম শেখ। এছাড়াও আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কমিটি ঘোষণা কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দমিছিল

পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা

সর্বশেষ পরিমার্জন: ০২:১৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫